
২৭ বছর পরও শীর্ষে শাকিব খান
ঢাকাই চলচ্চিত্রে যুগে যুগে নায়ক এসেছেন, গেছেন। কেউ কয়েক বছর আলো ছড়িয়েছেন, কেউ এক যুগ রাজত্ব করেছেন, আবার সময়ের স্রোতে হারিয়েও গেছেন। কিন্তু একটা নাম দুই যুগের বেশি সময় ধরে বারবার ফিরে এসেছে দর্শকের মুখে

মৌসুমির সঙ্গে ফোনে কথা হল। দেশের বাইরে যুক্তরাষ্ট্রে আছেন প্রিয়দর্শনী এই চিত্রনায়িকা। এক সময়ের তরুন্দের হার্টথ্রব মৌসুমি। সঙ্গত কারনেই তাঁকে ফোনে পাওয়া যাচ্ছিলো না। টেলিফোনে সংযোগটা করে দিলেন আমাদের অভিভাবক, চ্যানেল আই এর ব্যাবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। যুক্তরাষ্ট্রে তখন সন্ধ্যা মানে রাত। বাংলাদেশে দিন।
ফোনে মৌসুমীর হাসির শব্দ পেলাম। ঝর্নার মতো কলকল শব্দ নাকি নরম বাতাসের স্পর্শ? মৌসুমীর হাসি ভরা মুখের স্নিগ্ধতা সবার পছন্দ। কথা বলার সময় ক্ষণে ক্ষণে সুন্দর, মিষ্টি করে হাসেন। হাসিতে যেন মুক্ত ঝরে। মৌসুমির কাছে জানতে চাইলাম-প্রিয়দর্শিনী কেমন আছেন? আগের মতই হাসিতে মুক্তো ঝরালেন সবার প্রিয় তারকা মৌসুমী। বললেন- ভালো আছি রেজানুর ভাই! আপনারা কেমন আছেন?
সৃষ্টিকর্তার রহমতে আমরা সবাই ভালোই আছি। আপনার খবর বলেন? বিদেশে আছেন। এদিকে দেশে তো আপনাকে ঘিরে বেশ তোলপাড় শুরু হয়েছে।
আমার প্রশ্ন শুনে মৌসুমি একটু যেন ভাবলেন। তারপর জানতে চাইলেন- আমাকে নিয়ে তোলপাড়? ব্যাপার কি বলেন তো? আমি তো দেশে নাই এই মুহুর্তে। সিনেমাও করছি না। তোলপাড় কি নিয়ে?
আপনার বিয়ে নিয়ে।
আমার বিয়ে?
হ্যা, আপনার বিয়ে। আপনি নাকি বিয়ে করছেন?আমার প্রশ্ন শুনে মৌসুমী আবার ঝরনার মত কলকলিয়ে হাসতে হাসতে বললেন, রেজানুর ভাই আপনি এই মিথ্যা খবরটার পিছনে ছুটছেন? এই বয়সে আমি কেন বিয়ে করতে যাবো!
তাহলে প্রচার মাধ্যেমের খবর? অনেকে তো নাট্য পরিচালক হাসান জাহাঙ্গীরের সঙ্গে আপনার বিয়ে দিয়ে ফেলেছে। আসল ঘটনা কি বলেন তো?
মৌসুমি বললেন- এই একটি ব্যাপারে প্রচার মাধ্যমে কত কথা যে বললাম- ভাবতে অবাক লাগছে। বিদেশে আছি। পরিচিতজন ছাড়া সাধারণত ফোনে কথা বলি না। কথা বললেই ঝামেলা। বলি একটা লেখা হয় অন্যটা। বিদেশে হাসান জাহাঙ্গীরের সঙ্গে একটা টিভি নাটকে অভিনয় করেছি। ওই নাটকে একটি বিয়ের দৃশ্য ছিল। আমি কনে, বর হাসান জাহাঙ্গীর। ব্যাস ওই নাটকের স্টিল ছবি প্রচার মাধ্যমে সরবরাহ করে ফেসবুকে ভিউ বাড়ানোর জন্য শিরোনাম দেওয়া হল- বিয়ে করলেন চিত্রনায়িকা মৌসুমী।
আরও পড়ুন
লোড হচ্ছে...

ঢাকাই চলচ্চিত্রে যুগে যুগে নায়ক এসেছেন, গেছেন। কেউ কয়েক বছর আলো ছড়িয়েছেন, কেউ এক যুগ রাজত্ব করেছেন, আবার সময়ের স্রোতে হারিয়েও গেছেন। কিন্তু একটা নাম দুই যুগের বেশি সময় ধরে বারবার ফিরে এসেছে দর্শকের মুখে

বাংলাদেশ শিল্পকলা একাডেমির বার্ষিক সাংস্কৃতিক কর্মকান্ডের অংশ হিসেবে অতি সম্প্রতি নন্দিত লেখক, পরিচালক হুমায়ূন আহমেদের কর্মময় জীবন নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হুমায়ূনের সিনেমার প্রদর্শনীর পাশাপাশি

বাংলাদেশে ফুটবলকে বিষয় করে মাত্র দুটি সিনেমা নির্মিত হয়েছে। এর মধ্যে ফরিদুর রেজা সাগরের লেখা কাহিনী অবলম্বনে রায়হান রাফি পরিচালিত ‘দামাল’ ব্যাপক আলোচিত সিনেমা। ইমপ্রেস প্রযোজিত এই সিনেমাটি শুধু ফুটবল নয় ফুটবলকে

শিল্পী মানেই ভালোবাসা আর সম্মানের কাঙাল। জীবনে কখনোই অর্থ-বিত্তের হিসাব করিনি, চেয়েছি শুধু মানুষের ভালোবাসা। সেই ভালোবাসাই আমাকে আজকের আমি বানিয়েছে। পরিবার, দেশের মানুষ, দেশের বাইরে ছড়িয়ে

শিল্পীরা সম্মান চান। দর্শকের ভালোবাসা, সহকর্মীদের শ্রদ্ধা আর কাজের স্বীকৃতিই একজন শিল্পীর সবচেয়ে বড় সম্পদ। আর সেই সম্মান যখন নিঃস্বার্থ ভালোবাসা, আন্তরিকতা এবং হৃদয়ের গভীর থেকে উঠে আসে কৃতজ্ঞতার মোড়কে,

চন্দ্রমুখী না পার্বতী? কে দেবদাসকে বেশি ভালোবাসে? কিংবা দেবদাসই বা কাকে বেশি ভালোবেসেছিলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই হয়তো শত বছর পরও বাঙালির হৃদয়ে বেঁচে আছে ‘দেবদাস’

আমাদের সিনেমা, সঙ্গীত ও নাটকের অঙ্গনে এক ঝাঁক মহিলা তারকা আছেন যারা আপন সহোদর অর্থাৎ আপন বোন। তেমনি শোবিজের জনপ্রিয় ছোট- বড় আদরের বোনদের নিয়েই বিশেষ প্রতিবেদন ‘তারকা বোনদের গল্প

গত মাস থেকেই আলোচনায় রকস্টার। শুরুতেই প্রকাশ পায় সিনেমার লুক। এরপর আলোচনায় আসে অ্যানিমেশন টিজার। দর্শক ভিন্ন এক শাকিব খানকে দেখেন..