Ad space

পুরস্কার জিতল রোহিঙ্গাদের গল্প

প্রকাশ:
23
Image
Click here to add caption

সৌদি আরবের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবির পুরস্কার জিতল রোহিঙ্গাদের গল্প নিয়ে নির্মিত সিনেমা লস্ট ল্যান্ড। ৪ ডিসেম্বর শুরু হওয়া এ উৎসব গতকাল হিউম্যান টাইড তথ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হয়েছে। এর আগে গত শুক্রবার ঘোষণা করা হয়েছে পুরস্কারের তালিকা।

উৎসবে ১৫টি ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়। সবার চোখ ছিল সেরা সিনেমার দিকে। সেরা সিনেমাটি নগদ ১ লাখ ডলার বা ১ কোটি ২২ লাখ টাকা পুরস্কার পাবে। এবার সব সিনেমাকে পেছনে ফেলে চমকে দেয় লস্ট ল্যান্ড। জাপান, মালয়েশিয়া,ফ্রান্স ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন জাপানের তরুণ নির্মাতা আকিও ফুজিমোটো। সিনেমার পটভূমি বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পের দুই শিশুর পরিবার খোঁজার গল্প।

৯ বছরের সামিরা ও ৪ বছরের সাফি; পরিবার থেকে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায় দুই ভাই-বোন। হারিয়ে ফেলে দীর্ঘদিনের বসতি। তাদের আশ্রয় হয় বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে। এই ক্যাম্প থেকে পরিবারকে খুঁজতে দুই শিশু মালয়েশিয়ায় যাওয়ার বিপৎসংকুল এক পথ বেছে নেয়।

দুই শিশুর চরিত্রে অভিনয় করেছে মোহাম্মাদ শফিক রিয়াস উদ্দীন ও সোমিরা রিয়াস উদ্দীন।

পটভূমি বাংলাদেশ হলেও সিনেমার শুটিং হয়েছে থাইল্যান্ডে।

আরও পড়ুন

লোড হচ্ছে...