Ad space

নানাজনের নানান ধরনের মন্তব্য। কেউ কেউ অভিভূত।

প্রকাশ:
6
Image

নানাজনের নানান ধরনের মন্তব্য। কেউ কেউ অভিভূত। আবার কেউ কেউ অভিভূতের পাশাপাশি আনন্দে হতবাক। কারও কারও চোখে মুখে বিস্ময়। ফুটবলকে ভালোবেসে এমন আয়োজনও সম্ভব? হ্যা চ্যানেল আই এর পক্ষেই সম্ভব। বিশ্বকাপ ফুটবল উৎসব উপলক্ষে চ্যানেল আই এর ব্যাপক আয়োজনে একটি খেলার মাঠ ব্যাপক আলোচিত এখন। চ্যানেল আই কার্যালয়ে ঢোকার মুখেই আপনি খেলার মাঠটি দেখতে পাবেন। মনে হবে বিশ্বকাপ ফুটবলেরই কোনো একটি খেলার মাঠ। বিশ্বের ৪৮টি দেশের পতাকায় মোড়ানো মাঠটিতে রয়েছে একটি ছোট্ট গোল পোস্ট। ইচ্ছে করলেই আপনি মাঠে নেমে ফুটবলে লাথি দিতে পারবেন। গোলপোস্টে গোল দিতে পারলেই রয়েছে এসএমসির সৌজন্য মনি বিস্কুট উপহার। চ্যানেল আই এর আয়োজন দেশের ফুটবল প্রেমী মানুষের মাঝে ব্যাপক ভাবে আশার সঞ্চার করেছে। চ্যানেল আই এর এই নান্দনিক আয়োজন দেখার জন্য প্রতিদিন শুধু ঢাকা শহর নয়, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ফুটবল প্রেমীরা আসছেন প্রতিদিন। গোলপোস্টে গোল দেওয়ার প্রতিযোগিতায় মেতে উঠছেন তারা। বয়স্করা নস্টালজিয়ায় আক্রান্ত হচ্ছেন। ফুটবল ঘিরে কত স্মৃতি। কত কথা। আমাদের দেশেও একটা সময় ফুটবলের জয় জয়কার ছিল। ফুটবল প্রতিযোগিতা দেখার জন্য মাঠের গ্যালারীতে হাজার হাজার সমর্থক ভীড় করতো। আবাহনী, মোহামেডান, রহমতগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন, ওয়ারি আরও কত নাম। ফুটবল দ্বৈরথে সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Image

কোথায় হারিয়ে গেল সেই দিন গুলো? বিশ্বকাপে খেলার মাঠে বাংলাদেশ নেই। কিন্তু গোটা বিশ্বে ফুটবল পাগল জাতি হিসেবে বাংলাদেশের মানুষ এখন ব্যাপক আলোচিত। বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত স্বয়ং প্রচার মাধ্যমে বলেছেন, এই দেশে আর্জেন্টিনার ফুটবলের এতো দর্শক, সমর্থক এবং ফুটবলের প্রতি ভালোবাসা দেখে মনে হচ্ছে আমি বাংলাদেশ না আর্জেন্টিনাতেই বসে আর্জেন্টিনার খেলা দেখছি।

চ্যানেল আই এর ফুটবল মাঠ দেখতে যারা প্রতিদিন আসছেন তাদের মধ্যেও ফুটবল নিয়ে ব্যাপক উত্তেজনা ও ভালোবাসার ভঙ্গি ব্যাপক আনন্দ ছড়াচ্ছে প্রতিদিন। নাটকের মানুষ, সিনেমার মানুষ, গানের মানুষ, রাজনীতিবিদ, করর্পোরেট ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, বুদ্ধিজীবি, সমাজসেবী সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের অসংখ্য মানুষ শোবিজ তারকা ইতিমধ্যে চ্যানেল আই এর ফুটবল মাঠে নেমে ফুটবলে লাথি দিয়েছেন। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় প্রায় সকলেই অভিন্ন সুরে বলেছেন, ফুটবলকে কেন্দ্র করে চ্যানেল আই এর এই নান্দনিক আয়োজন প্রশংসার দাবীদার। অনেক ধন্যবাদ চ্যানেল আইকে।

চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ মূলত: এই উদ্যোগটি শুরু করেন। পরবর্তিতে চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের নেতৃত্বে উদ্যোগটি দেশপ্রেমকে শক্তির উৎস করে প্রতিদিন শাখা প্রশাখায় পল্লবিত হতে থাকে। এক পর্যায়ে উদ্যোগটির সঙ্গে যুক্ত হয় এসএমসির মনি বিস্কুট। শুধু দেশেই নয় গোটা বিশ্বে চ্যানেল আই এর এই আয়োজনটি ব্যাপক আলোচিত ও প্রশংসিত হয়ে উঠেছে।

Image

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে চ্যানেল আই মূলত: রাত দিন ২৪ ঘণ্টা নানা ধরনের অনুষ্ঠানমালা প্রচার করছে। চ্যানেল আই এর প্রতিটি সংবাদে বিশ্বকাপ ফুটবল নিয়ে ভিন্ন ধারার আয়োজন থাকছে। রাতে ও দিনে দৈনিক সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠানে বিশ্বকাপ ফুটবলের আলোচনা বিশেষ ভাবে গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি চ্যানেল আই এর ওটিটি প্লাটফরম আইস্ক্রিনে বিশ্বকাপের প্রতিটি খেলা সরাসরি দেখতে পারছেন দেশ-বিদেশের কোটি কোটি দর্শক। একই সঙ্গে চ্যানেল আই এর সহযোগী প্রতিষ্ঠান রেডিও ভূমিতেও বিশ্বকাপের প্রতিটি খেলার ধারাবর্ণনা শোনা যাচ্ছে। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে একটি বিশেষ নাটক নির্মাণ করেছে চ্যানেল আই। নাটকের নাম -----। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন জামাল ভূইয়া।

মোটকথা বিশ্বকাপ ফুটবলকে ঘিরে চ্যানেল আই দারুণ ব্যস্ত সময় পার করছে। ফুটবল মাঠের আয়োজনটি সবার আগ্রহ কেড়েছে।

Image

অসাধারণ আয়োজন

আজিজুল বারী হেলাল, সংসদ সদস্য

মাঝে মাঝেই ফুটবলে পা দেওয়া হয়। কিন্তু চ্যানেল আই এর এই মাঠে ফুটবলে পা দেওয়ার স্মৃতি অনেকদিন মনে থাকবে। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে চ্যানেল আই এর আয়োজন সত্যি অসাধারন।

সাতাত্তর তম গোল দিলাম

জয়নুল আবেদিন, সংসদ সদস্য

সাতাত্তর তম গোল দিলাম। চ্যানেল আই এর ফুটবল মাঠে গোল দিয়ে এমন অনুভূতি ব্যক্ত করলেন বিএনপির সংসদীয় কমিটির অন্যতম চেয়ারম্যান জয়নুল আবেদিন এমপি। তিনি বলেন, আমি এক সময় ফুটবল খেলতাম। চ্যানেল আই এর এই আয়োজন আমাকে মুগ্ধ করেছে।

চ্যানেল আই এর পক্ষেই এমন আয়োজন সম্ভব

ফাহিমিদা খাতুন, নির্বাহী পরিচালক সিপিডি

সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বললেন, চ্যানেল আই এর পক্ষেই এমন সুন্দর আয়োজন করা সম্ভব। মনে হচ্ছে বিশ্বকাপের কোন একটি মাঠে ফুটবলে লাথি দিলাম। এধরনের আয়োজন দেশের ফুটবলের জাগরণে ভূমিকা রাখবে।

চ্যানেল আইকে ধন্যবাদ

এম এম কায়সার, ক্রীড়া সাংবাদিক

অসাধারণ আয়োজন। বাংলাদেশ বিশ্বকাপ ফুটবলে নেই। কিন্তু ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার তুলনা হয় না। চ্যানেল আই এর এই আয়োজন আমাদের ফুটবলের ব্যাপারে সবার মাঝে আগ্রহের সৃষ্টি করবে। চ্যানেল আইকে ধন্যবাদ।

চ্যানেল আই তার উৎকৃষ্ট উদাহরণ

মোশাররফ হোসেন ভুইয়া, সাবেক রাষ্ট্রদূত

চ্যানেল আই এর এই যে উদ্যোগ এটা সত্যি প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ মানুষকে ভালো কাজের জন্য উৎসাহ যোগায়। মানুষকে জাগিয়ে রাখে। ফুটবলের জাগরনের ক্ষেত্রে একটি টেলিভিশন চ্যানেলও যে গুরুত্বপুর্ন ভূমিকা রাখতে পারে চ্যানেল আই তার উৎকৃষ্ট উদাহরণ।

এধরনের উদ্যোগ দেশকে আলোকিত করে

শফিকুল করিম সাবু, সাংবাদিক

চ্যানেল আই মানেই নতুন কিছু। চ্যানেল আই মানেই স্বপ্ন ছড়ানো আলো। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে চ্যানেল আই এর এই আয়োজন সত্যি অসাধারণ। মনে হচ্ছে বিশ্বকাপের কোনো মাঠে দাঁড়িয়ে আছি। এধরনের উদ্যোগ দেশকে অনেক আলোকিত করে। ধন্যবাদ চ্যানেল আইকে।

Image

প্রচারের ক্ষেত্রে চ্যানেল আই এগিয়ে আছে

সোহরাব হাসান, সম্পাদক চরচা ডটকম

চ্যানেল আই এর এই আয়োজন দেখে মনে হচ্ছে বাংলাদেশেই বিশ্বকাপ ফুটবলের আসর বসেছে। দেশাত্ববোধে উদ্বুদ্ধ অভিনব আয়োজনের ক্ষেত্রে চ্যানেল আই এর কোনো বিকল্প নাই। বিশ্বকাপের প্রচারের ক্ষেত্রেও এবার চ্যানেল আই এগিয়ে আছে। আমার পছন্দের দল আর্জেন্টিনা।

এই মাঠের বিশালত্ব অনেক বড়

কবি রেজাউদ্দিন স্টালিন, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি

চ্যানেল আই অন্যান্য সেক্টরের পাশাপাশি সব সময় শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়াকে বেশী প্রাধান্য দেয়। চ্যানেল আই ক্রীড়াবান্ধব একটি টিভি চ্যানেল। সংস্কৃতি বান্ধবও বটে। প্রতিটি বিশ্বকাপে চ্যানেল আই তার বর্ণাঢ্য আয়োজন রাখে। এবার একটু ব্যতিক্রম। চ্যানেল আইতে ঢুকলেই একটি মাঠ দেখতে পাবেন সবাই। মাঠটি ছোট। এর বিশালত্ব অনেক। আমি আর্জেন্টিনার সমর্থক।

ছোট বেলার স্মৃতি মনে পড়ে গেল

মনিরা ইউসুফ মেমি, অভিনেত্রী

ফুটবলে লাথি দিলাম। অনেক আনন্দ হচ্ছে। চ্যানেল আই অসাধারণ একটি আয়োজন করেছে। আমি তো ভাবতেই পারিনি চ্যানেল আইতে এরকম মাঠ পাবো এবং ফুটবলে লাথি দিয়ে গোল করতে পারবো। ছোটবেলায় আমি ফুটবল খেলেছি। সেই স্মৃতি মনে পড়ছে। আমার প্রিয় দল ব্রাজিল।

আজকের গোলটি অনেক দিন মনে থাকবে

সানজিদা আক্তার, জাতীয় নারী ফুটবলার

জাতীয় নারী দলের ফুটবলার সানজিদা আক্তার খুব সহজেই চ্যানল আই এর ফুটবল মাঠে গোল দিতে পারলেন। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি বললেন, চ্যানেল আই এর এই আয়োজন সত্যি অসাধারন। আজকের গোলটি অনেক দিন মনে থাকবে। আমি ব্রাজিলের সাপোর্টার।

এই আয়োজন ক্রীড়া ক্ষেত্রে প্রেরণা যোগাবে

নাজমুল হক প্রধান, রাজনীতিবিদ

রাতে নানা সময়ে বিশ্বকাপ ফুটবল খেলা হচ্ছে। তাই সব দেশের খেলা দেখার সুযোগ পাচ্ছি না। চ্যানেল আই এর এই আয়োজন আমাকে মুগ্ধ করেছে। অনেক দিন পর ফুটবলে লাথি দিলাম। চ্যানেল আই এর এই আয়োজন আমাদের ক্রীড়া ক্ষেত্রে প্রেরণা যোগাবে। আমার প্রিয় দল আর্জেন্টিনা।

এখনই প্রিয় দলের কথা বলবো না

শাকিব খান

আই স্ট্রাইকার মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ জোনে এক সঙ্গে হাজির হয়েছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, দেশের শীর্ষ নায়ক শাকিব খান ও চিত্র নায়িকা পুর্নিমা। চ্যানেল আই এর আয়োজন দেখে শাকিব খান অভিভূত কণ্ঠে বললেন- অসাধারণ! প্রসঙ্গক্রমে শাকিব খান বললেন, আমি এবার দল সাপোর্ট করার ক্ষেত্রে একটু টেকনিক্যালি এগুচ্ছি। আগের বার যে দলকে সাপোর্ট করেছি সেই হেরেছে। গালি খেয়েছি। কাজেই এবার ভেবে চিন্তে দল সাপোর্ট করবো। খেলার শেষ দিকে আমার দলের নাম বলবো। তখন ভাববো যে কাকে সাপোর্ট করা যায়।

চ্যানেল আই এর ফুটবল মাঠঠা খুবই কিউট

চাদনী, অভিনেত্রী

একবারই গোল দিয়ে ফেললেন অভিনেত্রী চাদনী। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বললেন, আমাদের চ্যানেল আই এর এই বিশ্বকাপের মাঠটা খুবই ইমপোর্টেন্ট। মাঠটি অনেক কিউট। আমি ছোট বেলা থেকেই আর্জেন্টিনার ফ্যান। এমন একটি সুন্দর আয়োজন করার জন্য চ্যানেল আইকে ধন্যবাদ।

আমি একটু আর্জেন্টিনা, আর্জেন্টিনা ভাব...

আলী নেওয়াজ মাহমুদ খৈয়দ, সংস্কৃতি প্রতিমন্ত্রী

চ্যানেল আই এর ফুটবল মাঠে গোল দেওয়ার চেষ্টা করে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বললেন, আমি একটু আর্জেন্টিনা, আর্জেন্টিনা ভাব... চ্যানেল আই এর এই উদ্যোগের ভুয়শী প্রশংসা করে তিনি বললেন, এ ধরনের আয়োজন দেশকে সত্যিকার অর্থে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

অভিভূত আর্জেন্টিনার রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সিজা চ্যানেল আই এর ফুটবল মাঠ এবং বিশ্বকাপ ফুটবলের আয়োজন দেখে অভিভূত কণ্ঠে বললেন, এটা একটা দারুণ উদ্যোগ। বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দেশের পতাকা দিয়ে মাঠটি তৈরি করা হয়েছে অসাধারণ...। এজন্য চ্যানেল আইকে অশেষ ধন্যবাদ জানাই। মার্সেলো সিজা চ্যানেল আই এর ফুটবল মাঠে ফুটবলে কিক দিয়েছেন। মেসির প্রতিকৃতির পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন। এসময় তাকে মনি বিস্কুট উপহার দেয়া হয়।

আমি মুগ্ধ

অরুপ রতন চৌধুরী

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে চ্যানেল আই এর এই নান্দনিক আয়োজন আমাকে মুগ্ধ করেছে। আমরা যারা ফুটবলপ্রেমী মানুষ তাদের জন্য এই আয়োজন প্রশংসার দাবীদার। আমার প্রিয় দল আর্জেন্টিনা।

খেলা চলুক। পরে পছন্দের দল বেছে নিব

গাজী রাকায়েত, অভিনেতা, নির্মাতা

ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে গেল। ছোটবেলায় ফুটবল খেলতাম। ৩-২ গোলে একটা দলকে হারিয়েছিলাম। আমার দলে ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। চ্যানেল আই এর এই আয়োজন সত্যি অসাধারণ। দল সাপোর্ট করার ক্ষেত্রে আমার একটা সমস্যা আছে। সবাই যে দলে সাপোর্ট করে আমি তার বিপরীতে যাই। খেলা চলুক। পরে পছন্দের দল বেছে নিব।

মন চাইছে ফুটবলে নেমে যাই

ফাতেমা তুজ জোহরা

বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফাতেমা তুজ জোহরা। চ্যানেল আই এর ফুটবল মাঠে গোল দেয়ার চেষ্টা করে বললেন, অভিনব আয়োজন। চ্যানেল আই এর পক্ষেই এটা সম্ভব। আমি কখনও ফুটবল খেলিনি। কিন্তু চ্যানেল আই এর এই আয়োজন দেখে মন চাইছে মাঠে নেমে যাই।

অসাধারন আয়োজন

লুৎফুল আহমেদ লাবু, মিউজিশিয়ান

খুব সহজেই গোল পোস্টে বল ঠেলে দিলেন ফিডব্যাকের মিউজিশিয়ান লুৎফুল আহমেদ লাবু। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বললেন, কখনও ফুটবল খেলিনি। ক্রিকেট খেলেছি। তবে ফুটবল আমার প্রিয় খেলা। চ্যানেল আই এর এই আয়োজন অনেক সুন্দর। আমার পছন্দের দল আর্জেন্টিনা।

ব্রাজিল আর্জেন্টিনা দুই দলই প্রিয়

এম নাসের রহমান, সংসদ সদস্য

এম নাসের রহমান এমপি খুব সহজেই চ্যানেল আই এর ফুটবল মাঠের গোল পোস্টে বল ঠেলে দিয়ে বললেন, মাঠে বসে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার ইচ্ছে ছিল। কিন্তু সেটা সম্ভব হয়নি। চ্যানেল আই এর এই আয়োজনে গোল দিতে পারলাম, খুব আনন্দ হচ্ছে। ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দলই আমার প্রিয়। যেই জিতুক, আমার দলই তো জিতবে।

এই স্মৃতি অনেক দিন মনে থাকবে

সালাহউদ্দিন আহমেদ, সঙ্গীতশিল্পী

সঙ্গীত শিল্পী সালাহ উদ্দিন আহমেদ অভিভূত কণ্ঠে বললেন, বিশ্বকাপ ফুটবল নিয়ে চ্যানেল আই এর এই আয়োজন সত্যি অসাধারণ। এখন তো ফুটবল নিয়ে মাতোয়ারা গোটা পৃথিবী। আমি গানের মানুষ। গান গাইতে এসে ফুটবলে যোগ দিলাম। এই স্মৃতি অনেক দিন মনে থাকবে।

ফুটবলের মান কমে যাচ্ছে

চিত্র নায়ক আলমগীর

চিত্র নায়ক আলমগীর খুব সহজেই গোল পোস্টে বল ঠেলে দিলেন। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বললেন, বিশ্বকাপে যে ধরনের খেলা দেখছি তাতে আমি মনে করি ফুটবল খেলার মান দিনে দিনে কমে যাচ্ছে। এটা দুঃখজনক। চ্যানেল আই এর এই উদ্যোগ প্রশংসার দাবীদার।

মেসির জন্য প্রতিদিন প্রার্থনা

ড. অনিমা রায়, সঙ্গীতশিল্পী

রবীন্দ্র সঙ্গীত শিল্পী ড. অনিমা রায় বিশ্বকাপ ফুটবল নিয়ে চ্যানেল আই এর আয়োজনের প্রশংসা করে বললেন, অসাধারন আয়োজন। আমি সাপোর্ট করি আর্জেন্টিনাকে। মেসি আমার পছন্দের খেলোয়াড়। আমি মেডিটেশন করি নিয়মিত। মেসির জন্য প্রার্থনা করছি প্রতিদিন...

যে পথ দেখায় সেই এগিয়ে থাকে

এ কে এম পাটোয়ারি

গণমাধ্যম ব্যক্তিত্ব ও সমাজকর্মী এ কে এম পাটোয়ারি বললেন, চ্যানেল আই সব সময় ব্যতিক্রম কিছু করে। যে পথ দেখায় সেই এগিয়ে থাকে। চ্যানেল আই তার উদাহরণ। চ্যানেল আইকে ধন্যবাদ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে এমন একটি নান্দনিক আয়োজন করার জন্য।

এখনও ফুটবল নিয়েই আছি

সাব্বির আহমেদ

জাতীয় দলের সাবেক ফুটবলার সাব্বির আহমেদ বললেন চ্যানেল আই এর এই আয়োজন আমার বেশ পছন্দ হয়েছে। আমার পায়ে সমস্যা আছে। তবুও এখনও ফুটবল নিয়েই আছি। আর্জেন্টিনা আমার পছন্দের দল।

যে ভালো খেলবে তাকেই সাপোর্ট করবো

আব্দুন নূর তুষার

গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার বললেন, চ্যানেল আই এর এই আয়োজন আমার বেশ পছন্দ হয়েছে। মাঠে গোল দিতে পারলাম। এজন্য বেশ খুশি। ছোটবেলায় ফুটবল খেলতাম। আজ সেই স্মৃতি মনে পড়ছে। আমি মূলত: ব্রাজিলের সাপোর্টার। তবে আমি এবার সব দলকে সাপোর্ট করছি। যে ভালো খেলবে তাকেই সাপোর্ট করবো।

Image

ব্রাজিল না থাকলে আর্জেন্টিনা...

কায়সার হামিদ, জাতীয় পুরস্কার প্রাপ্ত ফুটবল তারকা

সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ চ্যানেল আই এর ফুটবল আয়োজনের প্রশংসা করে বললেন, চ্যানেল আই এর পক্ষেই এমন নান্দনিক আয়োজন সম্ভব। ব্রাজিল আমার দল। কোনো কারণে যদি ব্রাজিল আউট হয়ে যায় তাহলে আর্জেন্টিনাকেই বেছে নিব।

আমরা বহুবার প্রীতি ফুটবল ম্যাচ খেলেছি

সুচন্দা, অভিনেত্রী

বিশিষ্ট অভিনেত্রী সুচন্দা চ্যানেল আই এর ফুটবল আয়োজনের ভূয়শী প্রশংসা করে বললেন, কে বলে বাংলাদেশ বিশ্বকাপে নাই? চ্যানেল আই এর এই আয়োজন প্রমাণ করে আমরা ফুটবলকে কত ভালোবাসি। দেশের দুর্যোগে আমরা শিল্পীরা মাঠে প্রীতি ফুটবল খেলেছি। দেশের পক্ষে দাঁড়িয়েছি। এখন তো ফুটবল খেলতে পারি না। তবে খেলা দেখতে পছন্দ করি।

ধন্যবাদ চ্যানেল আই

পুর্নিমা, অভিনেত্রী

চিত্রনায়িকা পুর্নিমা। চ্যানেল আই এর ফুটবল আয়োজনের প্রশংসা করে বললেন, এ ধরনের আয়োজন দেশকে দেশের মানুষকে উজ্জীবিত করে। চ্যানেল আই এর ফুটবল মাঠটি দেখে মনে হচ্ছে আমরা বিশ্বকাপের কোনো মাঠে দাঁড়িয়ে আছি। আবারও চ্যানেল আইকে ধন্যবাদ।

আমি ব্রাজিলের পক্ষে আছি

রুহুল কুদ্দুস তালুকদার দুলু

জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বললেন, চ্যানেল আই সব সময় ভালো কাজের সঙ্গে যুক্ত থাকে। ব্যতিক্রমী অনুষ্ঠান প্রচার করে। সেজন্য দেশের মানুষের হৃদয়ে আছে চ্যানেল আই। আমি ব্রাজিলের সমর্থক। ব্রাজিলই এবার বিশ্বকাপ জিতবে।

ফ্রান্সের সম্ভাবনা দেখছি

আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, সাবেক জাতীয় ফুটবলার

চ্যানেল আই এর এই আয়োজন দেখে আমি সত্যিকার অর্থে মুগ্ধ। এধরনের আয়োজনের মাধ্যমে দেশে বিশ্বকাপ ফুটবলের আনন্দ আরও বিকশিত হোক-এই প্রত্যাশা করি। এবার আমি বিশ্বকাপে ফ্রান্সের বেশি সম্ভাবনা দেখছি। আমার প্রিয় খেলোয়াড় এমবাপ্পে।

আরও পড়ুন

লোড হচ্ছে...