
বিশ্বকাপের নতুন সঙ্গী ‘ট্রাইওন্ডা’
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে উন্মোচন করা হয়েছে অফিসিয়াল ম্যাচ বল ‘অ্যাডিডাস ট্রাইওন্ডা’। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে এই বিশ্বকাপের প্রতীকী উপস্থাপন হিসেবেই বলটির নকশা
-এ শুরু হয়েগেছে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব ফিফা বিশ্বকাপ ২০২৬। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরকে ঘিরে ইতোমধ্যে সারা বিশ্বের মতো বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল ও তারকা ফুটবলারদের মাঠের লড়াই উপভোগ করতে মুখিয়ে আছেন কোটি কোটি দর্শক।
বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের অন্যতম বড় প্রশ্ন ছিল—কোন প্ল্যাটফর্মে দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো? অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও বিশ্বকাপ উপভোগের সুযোগ পাচ্ছেন দেশের দর্শকরা।
বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচ সম্প্রচারের স্বত্ব পাওয়ার পর দেশের দর্শকদের জন্য বিশেষ আয়োজন করেছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন (রঝপৎববহ)। প্ল্যাটফর্মটি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। ফলে দেশের যেকোনো প্রান্ত থেকে ম্যাচগুলো উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।
বিশ্বকাপ উপলক্ষে আইস্ক্রিন এনেছে বিশেষ সাবস্ক্রিপশন অফার। মাত্র ৮৯ টাকা খরচ করেই দর্শকরা পুরো টুর্নামেন্টজুড়ে বিশ্বকাপের সব ম্যাচ লাইভ দেখতে পারবেন। অর্থাৎ একবার সাবস্ক্রিপশন নিলেই উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচ উপভোগ করা যাবে নিরবচ্ছিন্নভাবে।
রঝপৎববহ-এর সাধারণ প্যাকেজগুলোও রয়েছে, যা ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন। এর মধ্যে ডেইলি প্যাকেজের মূল্য ৩ টাকা, সাপ্তাহিক প্যাকেজ ২০ টাকা, মাসিক প্যাকেজ ৭৯ টাকা, হাফ-ইয়ারলি প্যাকেজ ১৯৯ টাকা এবং বার্ষিক প্যাকেজ ৩৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বিশ্বকাপ কেন্দ্রিক দর্শকদের জন্য সবচেয়ে আকর্ষণীয় হলো ফিফা ওয়ার্ল্ড কাপ প্যাকেজ, যার মূল্য মাত্র ৮৯ টাকা।

খেলা দেখতে আগ্রহীদের প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে রঝপৎববহ অ্যাপটি ডাউনলোড করে সাবস্ক্রিপশন সম্পন্ন করলেই বিশ্বকাপের লাইভ সম্প্রচার উপভোগ করা যাবে। প্রযুক্তিনির্ভর এই সেবার মাধ্যমে দর্শকরা যেকোনো স্থান থেকে, যেকোনো সময় খেলা দেখার সুবিধা পাবেন। বিশ্বকাপকে ঘিরে ইতোমধ্যে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম, চায়ের আড্ডা কিংবা বিভিন্ন জনসমাগমস্থলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন বিশ্বকাপ। প্রিয় দলের জার্সি সংগ্রহ, পতাকা টানানো এবং খেলা দেখার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন সমর্থকেরা।
ফুটবলের এই মহাযজ্ঞকে আরও সহজলভ্য করে তুলতেই আইস্ক্রিনের ৮৯ টাকার বিশেষ অফার। স্বল্পমূল্যের এই সাবস্ক্রিপশনের মাধ্যমে দেশের লাখো দর্শক বিশ্বকাপের প্রতিটি গোল, প্রতিটি নাটকীয় মুহূর্ত এবং প্রতিটি উত্তেজনাপূর্ণ ম্যাচ উপভোগ করার সুযোগ পাবেন।
আরও পড়ুন
লোড হচ্ছে...

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে উন্মোচন করা হয়েছে অফিসিয়াল ম্যাচ বল ‘অ্যাডিডাস ট্রাইওন্ডা’। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে এই বিশ্বকাপের প্রতীকী উপস্থাপন হিসেবেই বলটির নকশা

ফুটবল কেবল একটি খেলা নয়, এটি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের আবেগ, উন্মাদনা এবং সংস্কৃতির এক মহা-উৎসব। আর এই উৎসবের পারদ যখন চড়তে চড়তে চরম সীমায় পৌঁছায়, তখন তাতে বাড়তি রঙ, সুর আর মোহময়তা যোগ করে সংগীত

সারা পৃথিবী এখন ফুটবল জ্বরে ভুগছে। জ্বর শব্দটা আতংকের। শারিরীক অসুস্থতার কারণে শরীরের জ্বর হয়। কিন্তু ফুটবল জ্বর আতংকের কোনো বিষয় নয়। বরং আনন্দ ও উৎসবের উপলক্ষ ফুটবল জ্বর। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে গোটা

কখনও কখনও মনে হয় বাংলাদেশ যদি বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণের সুযোগ পায় তখন আনন্দ আর খুশির আতিশয্যে আসলে কি করবে বাংলাদেশের মানুষ? সারাদেশ আনন্দে মেতে উঠবে। আনন্দ-উৎসবের পর্যরদ সে কোথায় গিয়ে ঠেকাবে

মেসি...মেসি...মেসি। সারা বিশ্বেই তাঁর বন্দনা চলছে। লিওনেল মেসি নিজেকে এখন এমন এক উচ্চতায় নিয়ে গেছেন, যাকে এককথায় বলতে হয় ‘আনপ্যারালাল’ বা অতুলনীয়। ফুটবলার হিসেবে আমাদের অনেকেরই অনেকের প্রতি আবেগ বা পছন্দ থাকতে পারে

সারাদেশ যখন বিশ্বকাপের আমেজ চলছে তখন ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকরা একটি শহরের একটি ক্লাব দখল করে নেয় এবং তারা নিজেরা একদল ক্লাবের নাম দেয় আর্জেন্টিনা ক্লাব আর একদল ক্লাবের নাম দেয় ব্রাজিল ক্লাব

নানাজনের নানান ধরনের মন্তব্য। কেউ কেউ অভিভূত। আবার কেউ কেউ অভিভূতের পাশাপাশি আনন্দে হতবাক। কারও কারও চোখে মুখে বিস্ময়। ফুটবলকে ভালোবেসে এমন আয়োজনও সম্ভব? হ্যা চ্যানেল আই এর পক্ষেই সম্ভব....

ফুটবল আর সংগীত-দুটি ভিন্ন জগৎ। কিন্তু বিশ্বকাপ এলে এই দুই জগৎ যেন একসুতোয় গাঁথা পড়ে। আর এবার সেই সংযোগকে আরও বড় পরিসরে নিয়ে যাচ্ছে ফিফা।.....