
চ্যানেল আই ‘ব্যান্ড ফেস্ট’-কে শিল্পীদের শুভেচ্ছা
চ্যানেল আই আয়োজিত ‘ব্যান্ড ফেস্ট’ এবার ১২ বছরে পা দিয়েছে। বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে নিঃসন্দেহে .................

কাওয়ালি সংগীতের অন্যতম পুরোধা নুসরাত ফতেহ আলী খানের ভক্তদের জন্য এক বিশেষ খবর নিয়ে হাজির হয়েছে রিয়েল ওয়ার্ল্ড রেকর্ডস। প্রখ্যাত এই সংগীতশিল্পীর মৃত্যুর ২৭ বছর পর তাঁর হারানো একটি অ্যালবাম পুনরুদ্ধার করে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
১৯৯০ সালে রিয়েল ওয়ার্ল্ড স্টুডিওজে রেকর্ড করা এই অ্যালবামটি দীর্ঘদিন ধরে গুদামে সংরক্ষিত ছিল। ২০২১ সালে আর্কাইভ স্থানান্তরের সময় অ্যালবামের অ্যানালগ টেপ পাওয়া যায় এবং তখন থেকেই শুরু হয় গানগুলো পুনরুদ্ধারের কাজ। অবশেষে, সেই কাজ সম্পন্ন হয়ে শ্রোতাদের সামনে আসছে “চেইন অব লাইট” নামের এই অ্যালবামটি।
এই অ্যালবামে রয়েছে চারটি কাওয়ালি, যার মধ্যে একটি কখনও প্রকাশিত হয়নি। ফররুখ ফতেহ আলী খানসহ আরও আটজন শিল্পীর সহযোগিতায় এই অ্যালবামটি তৈরি করা হয়েছিল। রিয়েল ওয়ার্ল্ড রেকর্ডসের প্রধান পিটার গ্যাব্রিয়েল বলেছেন, ‘অ্যালবামটি খুঁজে পাওয়ার পর আমরা ভীষণ আনন্দিত হয়েছি। এটি একটি অসাধারণ রেকর্ড।’
১৯ জুন রিয়েল ওয়ার্ল্ড রেকর্ডস থেকে প্রকাশিত একটি টিজারের মাধ্যমে অ্যালবামের ঘোষণা দেয়া হয়েছে। “চেইন অব লাইট” আগামী ২০ সেপ্টেম্বর সিডি এবং স্ট্যান্ডার্ড এলপি আকারে প্রকাশিত হবে।
নুসরাত ফতেহ আলী খান তাঁর জীবদ্দশায় কাওয়ালি সংগীতকে বিশ্বব্যাপী পরিচিত করেছেন। পিটার গ্যাব্রিয়েল তাঁকে নিয়ে বলেন, ‘বিশ্বের বহু শিল্পীর সঙ্গে কাজের সৌভাগ্য হয়েছে আমার। তাঁদের মধ্যে নুসরাত ফতেহ আলী খান সম্ভবত শ্রেষ্ঠ।’
১৯৯৭ সালে মাত্র ৪৮ বছর বয়সে হৃদ্রোগে আক্রান্ত হয়ে লন্ডনে মৃত্যু হয় নুসরাত ফতেহ আলী খানের। নিউইয়র্ক টাইমস তাঁকে বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ কাওয়ালি সংগীতশিল্পী হিসেবে আখ্যায়িত করেছে এবং ২০২৩ সালে রোলিং স্টোনের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০০ সংগীতশিল্পীর তালিকায় তিনি অন্তর্ভুক্ত হন।
নতুন এই অ্যালবাম তাঁর স্মৃতিকে আরো একবার উজ্জীবিত করবে এবং কাওয়ালি সংগীতের ভক্তদের মাঝে নতুন করে আলোড়ন সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন
লোড হচ্ছে...

চ্যানেল আই আয়োজিত ‘ব্যান্ড ফেস্ট’ এবার ১২ বছরে পা দিয়েছে। বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে নিঃসন্দেহে .................

কাজ করেন ভারতে। কিন্তু তার খ্যাতি, জনপ্রিয়তা বিশ্বজুড়ে। তিনি এ আর রাহমান। সংগীত দুনিয়ায় ভারতীয় বিস্ময়। জিতেছেন দুটি অস্কারসহ বহু দেশি—বিদেশি পুরস্কার ও সম্মাননা। তার সৃষ্ট গান,,,,,,,

বাংলা গানের অন্যতম সেরা কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন তাঁর জীবনের একটি বিশেষ স্মৃতি শেয়ার করেছেন, যেখানে তিনি সংগীত জগতের আরেক কিংবদন্তি, লতা মঙ্গেশকরের সামনে গান গাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেন.......

শেরপুর জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফাহিম হাসনাঈন র্যাপার আলী হাসানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে........

আজম খানের মৃত্যুর ১৪ বছর পর আবার শুরু হয়েছে তাঁর গড়া ব্যান্ড উচ্চারণের কার্যক্রম। দেশ-বিদেশে কনসার্টসহ ব্যান্ডের সব কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে আজম খানের পরিবার.............

প্রায় দুই দশকের পথচলা জলের গানের। প্রথম থেকে এই গানের দলটির হাল ধরেছিলেন রাহুল আনন্দ। গত এক বছরের বেশি সময় তিনি দেশের বাইরে থাকলেও থেমে নেই জলের গানের কার্যক্রম। সতীর্থরা জলের গানের কার্যক্রম অব্যাহত রেখেছেন.......

অভিনয়ের পাশাপাশি গানও ভালো করেন তাসনিয়া ফারিণ। গত বছর ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে তাহসানের সঙ্গে গানে অভিষেক হয় তাঁর। ‘রঙে রঙে রঙিন হব’ শিরোনামের গানটি ভাইরাল হয় নেট দুনিয়ায়..........

অনুমতি না পাওয়ায় একের পর এক স্থগিত হচ্ছে বিদেশি শিল্পীদের নিয়ে আয়োজন করা কনসার্ট.............