
চ্যানেল আই ‘ব্যান্ড ফেস্ট’-কে শিল্পীদের শুভেচ্ছা
চ্যানেল আই আয়োজিত ‘ব্যান্ড ফেস্ট’ এবার ১২ বছরে পা দিয়েছে। বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে নিঃসন্দেহে .................

কাজ করেন ভারতে। কিন্তু তার খ্যাতি, জনপ্রিয়তা বিশ্বজুড়ে। তিনি এ আর রাহমান। সংগীত দুনিয়ায় ভারতীয় বিস্ময়। জিতেছেন দুটি অস্কারসহ বহু দেশি—বিদেশি পুরস্কার ও সম্মাননা। তার সৃষ্ট গানে—সুরে বুঁদ হয়ে থাকে কোটি কোটি শ্রোতা। তার সঙ্গে কাজের সুযোগ শিল্পীদের কাছে স্বপ্নের মতো।
এই এত এত খ্যাতি, সাফল্যের পেছনে আছে দীর্ঘ সংগ্রামের গল্প। সেসব পেরিয়ে অবিরাম সাধনা দিয়েই নিজেকে গড়ে তুলেছেন রাহমান। কিন্তু জীবনের কোন মুহূর্তটি তাকে আমূল বদলে দিয়েছে? সেটা খোলাসা করে জানালেন এই কিংবদন্তি।
এ আর রাহমান বলেন, ‘আমি যখন স্টুডিও তৈরি করেছিলাম, তখন একটা অ্যাম্পলিফায়ার কিংবা ইকুয়ালাইজার কেনার মতো টাকাও ছিল না আমার কাছে। স্টুডিওতে তখন কেবল একটা এসি, একটা শেলফ আর একটা কার্পেট ছিল। আমি শুধু ওখানে গিয়ে বসে থাকতাম। কারণ কোনও যন্ত্র ছিল না কাজ করার মতো। এক দিন আমার মা তার গয়না বন্ধক রেখে আমাকে টাকা দেন, সেই টাকা দিয়েই প্রথম রেকর্ডার কিনেছিলাম আমি। ঠিক ওই সময়ে নিজেকে অনেক শক্তিশালী মনে হয়েছিল। আমি নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলাম; ওই এক মুহূর্তই আমার জীবন বদলে দিয়েছে।’
সম্প্রতি নেটফ্লিক্সের এক আড্ডায় যুক্ত হয়ে এসব কথা জানান ‘জয় হো’ খ্যাত শিল্পী। এ সময় তার সঙ্গে আরও ছিলেন নির্মাতা ইমতিয়াজ আলি, সংগীতশিল্পী মুহিত চৌহান ও গীতিকবি ইরশাদ কামিল। এই আড্ডায় আরও একটি অজানা তথ্য প্রকাশ করেন রাহমান। তা হলো, তিনি কখনও কলেজে পড়াশোনা করেননি। রাহমান জানান, তার যখন ১২ বছর বয়স, তখনই তিনি নিজের চেয়ে অনেক বড় মানুষদের সঙ্গে কথা বলতেন, মিশতেন। যার ফলে ছোটবেলাতেই অনেক বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করেছিলেন তিনি।
এ আর রাহমানকে সর্বশেষ পাওয়া গেছে নেটফ্লিক্সের ছবি ‘অমর সিং চামকিলা’র সংগীত পরিচালনায়। ইমতিয়াজ আলি নির্মিত এই ছবির গানগুলো তুমুল জনপ্রিয়তা পেয়েছে। আগামীতে রাহমানের সুর—সংগীত পাওয়া যাবে ধানুশের ‘রায়ান’, কমল হাসানের ‘থাগ লাইফ’ ও সানি দেওলের ‘লাহোর ১৯৪৭’ ছবিগুলোতে।
আরও পড়ুন
লোড হচ্ছে...

চ্যানেল আই আয়োজিত ‘ব্যান্ড ফেস্ট’ এবার ১২ বছরে পা দিয়েছে। বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে নিঃসন্দেহে .................

কাওয়ালি সংগীতের অন্যতম পুরোধা নুসরাত ফতেহ আলী খানের ভক্তদের জন্য এক বিশেষ খবর নিয়ে হাজির হয়েছে রিয়েল ওয়ার্ল্ড রেকর্ডস। প্রখ্যাত এই সংগীতশিল্পীর মৃত্যুর ২৭ বছর পর তাঁর হারানো ......

বাংলা গানের অন্যতম সেরা কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন তাঁর জীবনের একটি বিশেষ স্মৃতি শেয়ার করেছেন, যেখানে তিনি সংগীত জগতের আরেক কিংবদন্তি, লতা মঙ্গেশকরের সামনে গান গাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেন.......

শেরপুর জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফাহিম হাসনাঈন র্যাপার আলী হাসানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে........

আজম খানের মৃত্যুর ১৪ বছর পর আবার শুরু হয়েছে তাঁর গড়া ব্যান্ড উচ্চারণের কার্যক্রম। দেশ-বিদেশে কনসার্টসহ ব্যান্ডের সব কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে আজম খানের পরিবার.............

প্রায় দুই দশকের পথচলা জলের গানের। প্রথম থেকে এই গানের দলটির হাল ধরেছিলেন রাহুল আনন্দ। গত এক বছরের বেশি সময় তিনি দেশের বাইরে থাকলেও থেমে নেই জলের গানের কার্যক্রম। সতীর্থরা জলের গানের কার্যক্রম অব্যাহত রেখেছেন.......

অভিনয়ের পাশাপাশি গানও ভালো করেন তাসনিয়া ফারিণ। গত বছর ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে তাহসানের সঙ্গে গানে অভিষেক হয় তাঁর। ‘রঙে রঙে রঙিন হব’ শিরোনামের গানটি ভাইরাল হয় নেট দুনিয়ায়..........

অনুমতি না পাওয়ায় একের পর এক স্থগিত হচ্ছে বিদেশি শিল্পীদের নিয়ে আয়োজন করা কনসার্ট.............