
চ্যানেল আই ‘ব্যান্ড ফেস্ট’-কে শিল্পীদের শুভেচ্ছা
চ্যানেল আই আয়োজিত ‘ব্যান্ড ফেস্ট’ এবার ১২ বছরে পা দিয়েছে। বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে নিঃসন্দেহে .................

শেরপুর জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফাহিম হাসনাঈন র্যাপার আলী হাসানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। আলী হাসান ও মারজুক রাসেলের গাওয়া ‘নানা-নাতি’ গানটি গত ১৬ জুন ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। গানের একটি লাইন “বর্তমানের কোর্টে বিচার চলে নোটে” আদালত অবমাননার অভিযোগ এনে এই নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, ১৫ দিনের মধ্যে উক্ত লাইনটি গান থেকে বাদ দিতে হবে এবং অনলাইন লাইভে এসে জনসাধারণের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় আলী হাসানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
অ্যাডভোকেট ফাহিম হাসনাঈন বলেন, “গানের এই লাইনটি দেশের বিচার ব্যবস্থা এবং আদালতের প্রতি সাধারণ মানুষের ভুল ধারণার উদ্ভব করেছে। এতে মানুষের আইনের প্রতি আস্থা হারানোর আশঙ্কা রয়েছে।”
গানটির লেখক র্যাপার আলী হাসান এবং সুরকার আলী হাসান ও মারজুক রাসেল। নোটিশ পাওয়ার পর যদি নির্ধারিত সময়ের মধ্যে গানের লাইনটি বাদ না দেওয়া হয় এবং ক্ষমা না চাওয়া হয়, তাহলে উপযুক্ত আদালতে মামলা দায়ের করা হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন
লোড হচ্ছে...

চ্যানেল আই আয়োজিত ‘ব্যান্ড ফেস্ট’ এবার ১২ বছরে পা দিয়েছে। বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে নিঃসন্দেহে .................

কাজ করেন ভারতে। কিন্তু তার খ্যাতি, জনপ্রিয়তা বিশ্বজুড়ে। তিনি এ আর রাহমান। সংগীত দুনিয়ায় ভারতীয় বিস্ময়। জিতেছেন দুটি অস্কারসহ বহু দেশি—বিদেশি পুরস্কার ও সম্মাননা। তার সৃষ্ট গান,,,,,,,

কাওয়ালি সংগীতের অন্যতম পুরোধা নুসরাত ফতেহ আলী খানের ভক্তদের জন্য এক বিশেষ খবর নিয়ে হাজির হয়েছে রিয়েল ওয়ার্ল্ড রেকর্ডস। প্রখ্যাত এই সংগীতশিল্পীর মৃত্যুর ২৭ বছর পর তাঁর হারানো ......

বাংলা গানের অন্যতম সেরা কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন তাঁর জীবনের একটি বিশেষ স্মৃতি শেয়ার করেছেন, যেখানে তিনি সংগীত জগতের আরেক কিংবদন্তি, লতা মঙ্গেশকরের সামনে গান গাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেন.......

আজম খানের মৃত্যুর ১৪ বছর পর আবার শুরু হয়েছে তাঁর গড়া ব্যান্ড উচ্চারণের কার্যক্রম। দেশ-বিদেশে কনসার্টসহ ব্যান্ডের সব কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে আজম খানের পরিবার.............

প্রায় দুই দশকের পথচলা জলের গানের। প্রথম থেকে এই গানের দলটির হাল ধরেছিলেন রাহুল আনন্দ। গত এক বছরের বেশি সময় তিনি দেশের বাইরে থাকলেও থেমে নেই জলের গানের কার্যক্রম। সতীর্থরা জলের গানের কার্যক্রম অব্যাহত রেখেছেন.......

অভিনয়ের পাশাপাশি গানও ভালো করেন তাসনিয়া ফারিণ। গত বছর ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে তাহসানের সঙ্গে গানে অভিষেক হয় তাঁর। ‘রঙে রঙে রঙিন হব’ শিরোনামের গানটি ভাইরাল হয় নেট দুনিয়ায়..........

অনুমতি না পাওয়ায় একের পর এক স্থগিত হচ্ছে বিদেশি শিল্পীদের নিয়ে আয়োজন করা কনসার্ট.............