
চ্যানেল আই ‘ব্যান্ড ফেস্ট’-কে শিল্পীদের শুভেচ্ছা
চ্যানেল আই আয়োজিত ‘ব্যান্ড ফেস্ট’ এবার ১২ বছরে পা দিয়েছে। বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে নিঃসন্দেহে .................

অভিনয়ের পাশাপাশি গানও ভালো করেন তাসনিয়া ফারিণ। গত বছর ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে তাহসানের সঙ্গে গানে অভিষেক হয় তাঁর। ‘রঙে রঙে রঙিন হব’ শিরোনামের গানটি ভাইরাল হয় নেট দুনিয়ায়। সেই সুবাদে ফারিণের নতুন গানের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন ভক্তরা। ফারিণও জানিয়েছেন নতুন গান নিয়ে পরিকল্পনা চলছে। অবশেষে আগামী ৪ ডিসেম্বর প্রকাশ পাচ্ছে ফারিণের নতুন গান ‘মন গলবে না’।মন গলবে না গানের কথা লিখেছেন কবির বকুল। ফারিণের গাওয়া রঙে রঙে রঙিন হব গানটিও তাঁর লেখা। প্রথম গানের মতো এবারের গানটিরও সুর ও সংগীত আয়োজন করেছেন ইমরান মাহমুদুল। ফারিণের সঙ্গে কণ্ঠও দিয়েছেন ইমরান। নতুন গান নিয়ে তাসনিয়া ফারিণ বলেন, ‘রঙে রঙে রঙিন হব গানের পর থেকে ভাবছিলাম একটা ভিন্ন ধরনের গান করব। একদিন কবির বকুল ভাই আমাকে সারপ্রাইজ হিসেবে গানের কথাগুলো পাঠালেন। ইমরান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানালেন, আমার জন্য ভালো একক গান হতে পারে। সুর করার পর শুনেই আমার খুব ভালো লেগে যায়। ইমরান ভাইও কণ্ঠ দিয়েছেন একটা অংশে।’মন গলবে না গানটি দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন তাসনিয়া ফারিণ। গানটি তৈরি হয়েছে তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ফড়িং ফিল্মস থেকে। ভিডিও নির্দেশনা দিয়েছেন নাহিয়ান আহমেদ। ভিডিওতে মডেলও হয়েছেন ফারিণ ও ইমরান।প্রযোজনায় নাম লেখানো প্রসঙ্গে ফারিণ বলেন, ‘মন গলবে না কমার্শিয়াল ধাঁচের গান। সেখানে একটি গল্প দেখানোর চেষ্টা করেছি। গানের ভিজ্যুয়ালটা নিয়ে যখন চিন্তা করছিলাম, তখন মনে হলো অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে না গিয়ে নিজে করলেই ভালো। কারণ, গান আমার খুব পার্সোনাল একটা বিষয়, চেয়েছি নিজের মতো করেই করতে। সেই জায়গা থেকে প্রযোজনা প্রতিষ্ঠান চালু করা। গানের পাশাপাশি অন্য কনটেন্ট নিয়েও কাজ করার ইচ্ছা আছে। গানের ভিডিওর নির্দেশনা দিয়েছেন ফ্লাইবটের নাহিয়ান। ফ্লাইবটও অনেক সহায়তা করেছেন ভালো মিউজিক ভিডিও নির্মাণের জন্য। এখানে দর্শক আমাকে অনেকগুলো লুকে দেখতে পাবেন।’গানের প্রচারেও কমতি রাখছেন না ফারিণ। গত শুক্রবার রাতে টিজার প্রকাশ করেছেন। এর আগে গানের ভিডিও থেকে একটি ছবি শেয়ার করে ফেসবুকে ফারিণ লেখেন, ‘আমার মন ইস্পাতের তৈরি। তাই তোমার জন্য গলবে না।’ সেই ছবিতে অভিমান করে দাঁড়িয়ে আছেন ফারিণ, তার পাশেই নিজের কান ধরে তাঁর মন গলানোর চেষ্টা করছেন ইমরান। আগামী ৪ ডিসেম্বর তাসনিয়া ফারিণ ও ইমরান মাহমুদুলের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে নতুন এই গান।
আরও পড়ুন
লোড হচ্ছে...

চ্যানেল আই আয়োজিত ‘ব্যান্ড ফেস্ট’ এবার ১২ বছরে পা দিয়েছে। বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে নিঃসন্দেহে .................

কাজ করেন ভারতে। কিন্তু তার খ্যাতি, জনপ্রিয়তা বিশ্বজুড়ে। তিনি এ আর রাহমান। সংগীত দুনিয়ায় ভারতীয় বিস্ময়। জিতেছেন দুটি অস্কারসহ বহু দেশি—বিদেশি পুরস্কার ও সম্মাননা। তার সৃষ্ট গান,,,,,,,

কাওয়ালি সংগীতের অন্যতম পুরোধা নুসরাত ফতেহ আলী খানের ভক্তদের জন্য এক বিশেষ খবর নিয়ে হাজির হয়েছে রিয়েল ওয়ার্ল্ড রেকর্ডস। প্রখ্যাত এই সংগীতশিল্পীর মৃত্যুর ২৭ বছর পর তাঁর হারানো ......

বাংলা গানের অন্যতম সেরা কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন তাঁর জীবনের একটি বিশেষ স্মৃতি শেয়ার করেছেন, যেখানে তিনি সংগীত জগতের আরেক কিংবদন্তি, লতা মঙ্গেশকরের সামনে গান গাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেন.......

শেরপুর জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফাহিম হাসনাঈন র্যাপার আলী হাসানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে........

আজম খানের মৃত্যুর ১৪ বছর পর আবার শুরু হয়েছে তাঁর গড়া ব্যান্ড উচ্চারণের কার্যক্রম। দেশ-বিদেশে কনসার্টসহ ব্যান্ডের সব কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে আজম খানের পরিবার.............

প্রায় দুই দশকের পথচলা জলের গানের। প্রথম থেকে এই গানের দলটির হাল ধরেছিলেন রাহুল আনন্দ। গত এক বছরের বেশি সময় তিনি দেশের বাইরে থাকলেও থেমে নেই জলের গানের কার্যক্রম। সতীর্থরা জলের গানের কার্যক্রম অব্যাহত রেখেছেন.......

অনুমতি না পাওয়ায় একের পর এক স্থগিত হচ্ছে বিদেশি শিল্পীদের নিয়ে আয়োজন করা কনসার্ট.............