Ad space

আশি ভাগ কাজ বন্ধ, এটা কোনো মিডিয়াই না

প্রকাশ:
30
Image
Click here to add caption

কাল অভিনেতা রওনক হাসান ভাইকে ফোন দিলাম। ফোন ধরেই তিনি বললেন, কামরুল, কেমন আছো?

বললাম, ভালো আছি, ভাই। আমি তো আবার আনন্দ আলোতে যোগ দিয়েছি। যোগ দিয়ে তো বিপদে পড়েছি। ২০০৯-১০ সালেও আমি এখানে কাজ করতাম। তখন নায়করাজ রাজ্জাক, এটিএম শামসুজ্জামান, আলী যাকেরসহ বড় বড় তারকাদের যাকেই ফোন দিতাম ফোন ধরতেন। আপনাদের জেনারেশনের কারো সাথেই আমাদের যোগাযোগের দূরত্ব ছিল না। কিন্তু এখন কী দিন এলো! নতুন যারা এসেছেন তারা ফোনই ধরেন না। রওনক ভাই উপহাসের হাসি হাসলেন। বললেন, যারা ফোন ধরে না তারা কেমন আর্টিস্ট আমি জানি না। তারা কোন জগতে বাস করেন কে জানে!

জিজ্ঞেস করলাম, সামগ্রিকভাবে মিডিয়ার অবস্থা কী দেখছেন?  তিনি বলললেন, মিডিয়ার অবস্থা তো যা-তা। এটা কোনো মিডিয়াই না। আশি ভাগ কাজ বন্ধ। ইউটিউবের কিছু কাজ চলছে। সবাই এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আছে। বিনিয়োগ বন্ধ। মিডিয়াতে তো কোনো বিনিয়োগ নেই। এখন নির্বাচনের আগে আর নতুন বিনিয়োগও কেউ করবে না, কাজেও গতি আসবে না। বেশির ভাগ প্রোফেশনাল আর্টিস্ট-এর অবস্থা খারাপ। অনেকে কাজ ছেড়ে দিয়ে অন্য কিছু করার চেষ্টা করছে।

বললাম, আপনি কী করছেন?বললেন, আমি করছি কিছু কিছু। দু-চারটা নাটক করছি। গতকাল করলাম ‘বাহাদুর হিমু’ নামে একটা একঘণ্টার নাটক। একটা ধারাবাহিক নাটক করার চেষ্টা করছি। আরেকটা ফিল্মের স্ক্রিপ্ট লিখেছি এর মধ্যে।

বললাম, ফিল্মের স্ক্রিপ্ট লিখেছেন, এটা কি আপনিই পরিচালনা করবেন না কি কাউকে দিবেন?তিনি বললেন, এটা এখন বলব না। একটু রহস্য থাকুক।

তারপর আমরা দেশের চলমান রাজনীতি-সংস্কৃতি নিয়েও কিছুক্ষণ কথা বললাম। তার কণ্ঠে ছিল হতাশার সুর। বাংলাদেশের শিল্প-সংস্কৃতির ভবিষ্যৎ তিনি আসলেই উদ্বিগ্ন।

আরও পড়ুন

লোড হচ্ছে...