
ঈদ আনন্দ ও ফ্যাশন ইন্ডাস্ট্রির নতুন ধারা

ঈদ মানেই আনন্দ, উদযাপন আর নতুন পোশাকের উচ্ছ্বাস। এই উৎসবকে ঘিরে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি প্রতি বছরই নতুন নতুন ট্রেন্ড, ডিজাইন ও রঙের সমাহার নিয়ে হাজির হয়। কিন্তু আজকের এই সমৃদ্ধ ফ্যাশন দুনিয়া একদিনে তৈরি হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ফ্যাশন শিল্প নানা পরিবর্তন, চ্যালেঞ্জ ও সৃজনশীলতার মধ্য দিয়ে আজকের অবস্থানে পৌঁছেছে। সেই বিবর্তনের গল্পের সঙ্গে জড়িয়ে আছে দেশীয় সংস্কৃতি, আধুনিকতার প্রভাব এবং বিশ্ব ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার এক দীর্ঘ পথচলা।
বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির সূচনা মূলত নব্বইয়ের দশকে সংগঠিত আকারে দেখা যায়। এর আগে পোশাক মানে ছিল দর্জির দোকান কিংবা স্থানীয় কাপড়ের দোকান থেকে কাপড় কিনে সেলাই করানো। তখন ঈদের পোশাক বলতে পরিবারে বিশেষ পরিকল্পনা করে কাপড় কেনা এবং দর্জির কাছে ডিজাইন ঠিক করা ছিল সবচেয়ে বড় আনন্দের অংশ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শহুরে জীবনধারা বদলাতে শুরু করে। ক্রেতাদের মধ্যে তৈরি হয় নতুন ডিজাইন ও প্রস্তুত পোশাকের চাহিদা। সেই চাহিদা থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে দেশীয় ফ্যাশন হাউসের সংস্কৃতি।পোশাকে তারা রঙ এবং নকশার যে বৈচিত্র্য নিয়ে আসে, তা তরুণীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।এছাড়া তরুণ প্রজন্মের মধ্যে বেশ জনপ্রিয় ব্র্যান্ড ইয়েলো ঈদের জন্য নিয়ে আসে আধুনিক ও ট্রেন্ডি ডিজাইনের পোশাক। তাদের কালেকশনে দেখা যায় মিনিমাল ডিজাইন, সফট কালার প্যালেট এবং আরামদায়ক ফ্যাব্রিকের ব্যবহার। যারা ফ্যাশনে আধুনিকতা ও সরলতার সমন্বয় খোঁজেন, তাদের কাছে এই ব্র্যান্ডটি বেশ পছন্দের।আরেকটি সুপরিচিত দেশীয় ব্র্যান্ড কে ক্রাফট দীর্ঘদিন ধরেই ঐতিহ্যবাহী নকশাকে আধুনিক ফ্যাশনের সঙ্গে যুক্ত করে আসছে। তাদের ঈদ কালেকশনে থাকে হ্যান্ড প্রিন্ট, ব্লক প্রিন্ট এবং ফিউশন স্টাইলের পোশাক। বিশেষ করে কুর্তা, পাঞ্জাবি এবং শাড়িতে তারা লোকজ নকশাকে নতুনভাবে উপস্থাপন করে।তরুণদের কাছে সমান জনপ্রিয় এক্সট্যাসি ঈদকে ঘিরে সবসময়ই নিয়ে আসে গ্ল্যামারাস এবং ফ্যাশন-ফরোয়ার্ড ডিজাইন। তাদের কালেকশনে থাকে ওয়েস্টার্ন ও ফিউশন স্টাইলের পোশাক, যা শহুরে তরুণদের কাছে বেশ আকর্ষণীয়। আধুনিক কাট, ট্রেন্ডি প্যাটার্ন এবং বৈচিত্র্যময় ফ্যাব্রিক ব্যবহার তাদের ডিজাইনকে আলাদা করে তোলে।
আরও পড়ুন
লোড হচ্ছে...







