Ad space

বার্সেলোনায় “গ্লোবাল সিফুড এক্সপো ২০২৬”-এ বাংলাদেশের অংশগ্রহণ

প্রকাশ:
10
Image
Click here to add caption

স্পেনের বার্সেলোনায় “গ্লোবাল সিফুড এক্সপো ২০২৬”- এ  অংশগ্রহণ করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক এই প্রদর্শনীতে রপ্তানি উন্নয়ন ব্যুরো এর আর্থিক সহযোগিতায় একটি আকর্ষণীয় প্যাভিলিয়ন নিয়ে দেশের স্বনামধন্য ৮ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।মঙ্গলবার (২১ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে প্যাভিলিয়নের উদ্বোধন করেছেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মাসুদুর রহমান। ২১ এপ্রিল থেকে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত বার্সেলোনার ফিরা প্রাঙ্গণে এই এক্সপো চলবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বাংলাদেশের প্যাভিলিয়নটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএফইএ), যা স্পেনে বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে।

Image
Click here to add caption

এই এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণের মূল লক্ষ্য হলো- আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সামুদ্রিক খাদ্য খাতের ব্র্যান্ডিং জোরদার করা, নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করা এবং বিশ্বব্যাপী বাংলাদেশি সিফুড রপ্তানি বৃদ্ধি করা।বাংলাদেশ প্যাভিলিয়নে দেশের উচ্চমানের ও টেকসইভাবে আহরিত সামুদ্রিক পণ্যসমূহ প্রদর্শিত হচ্ছে, যা আন্তর্জাতিক ক্রেতা ও অংশীদারদের দৃষ্টি আকর্ষণ করেছে।

আরও পড়ুন

লোড হচ্ছে...