
বিশ্বকাপের আনন্দে মনি বিস্কুটকে যুক্ত করায় চ্যানেল আইকে ধন্যবাদ
প্রাণ খোলা হাসি ছড়িয়ে তিনি আমাদেরকে স্বাগত জানালেন। এসএমসির ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও তিনি। তসলিম উদ্দিন খান। এক নামেই যার ব্যাপক পরিচিতি।

বাংলাদেশে কি সিনেমা কি ওটিটি – সিক্যুয়াল নির্মাণের প্রচলণ খুব বেশি নেই। তবে ধীরে ধীরে ভাঙছে সেই অবস্থা। অনেক নাটক এবং ওয়েব ফিল্মের সিক্যুয়াল হচ্ছে ইদানিং। সেই ধারাবাহিকতায় আবারও পর্দায় ফিরছে ওটিটির আলোচিত চরিত্র অ্যালেন স্বপন। সিরিজের নির্মাতা শিহাব শাহীন গণমাধ্যমে জানিয়েছেন, ‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’ নির্মাণে কাজ করছেন তিনি। চলছে চিত্রনাট্য লেখার কাজ। আগামী বছরের প্রথম প্রান্তিকে দৃশ্যধারণ শেষ করবেন।
‘মাইশেলফ অ্যালেন স্বপন’–এ নাম ভূমিকায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। আপাদমস্তক শয়তানি; কিন্তু মেজাজে রসিক চরিত্রটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি।
সিরিজের দ্বিতীয় মৌসুম আসে গত ৩০ মার্চ। তৃতীয় মৌসুমেও অ্যালেন স্বপন চরিত্রে নাসির উদ্দিন খানই থাকছেন। তিনি ছাড়াও তালিকায় প্রথম ও দ্বিতীয় মৌসুমের বেশ কয়েকজন শিল্পী থাকবেন, পাশাপাশি নতুন শিল্পীও যুক্ত হবেন।
দ্বিতীয় মৌসুমে রাফিয়াত রশিদ মিথিলা, সুমন আনোয়ার, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা, জেফার রহমানসহ আরও অনেকে অভিনয় করেছেন।
২০২২ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘সিন্ডিকেট’ সিরিজের একটি চরিত্র ছিল অ্যালেন স্বপন, চরিত্রটি জনপ্রিয়তা পাওয়ার পর চরিত্রের নামেই সিরিজ নির্মাণ করেন শিহান শাহীন। ২০২৩ সালে মুক্তি পায় সিরিজের প্রথম মৌসুম।
এছাড়া আরেক আলোচিত ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’–এর প্রথম মৌসুম মুক্তি পায় ২০২৪ সালের ১৩ জুন। প্রথম মৌসুম শেষে নির্মাতা শিহাব শাহীন প্রতিশ্রুতি দেন, সিরিজের দ্বিতীয় মৌসুম আসবে। জানা গেছে ‘গোলাম মামুন’ এর দ্বিতীয় মৌসুমেও নাম ভূমিকায় থাকবেন জিয়াউল ফারুক অপূর্ব।
আরও পড়ুন
লোড হচ্ছে...

প্রাণ খোলা হাসি ছড়িয়ে তিনি আমাদেরকে স্বাগত জানালেন। এসএমসির ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও তিনি। তসলিম উদ্দিন খান। এক নামেই যার ব্যাপক পরিচিতি।


কথায় আছে নেই কাজ তো খই ভাজ! চলচ্চিত্র নায়ক ওমর সানী ও জনপ্রিয় গায়ক আসিফ আকবরের মধ্যে আপত্তিকর বাকযুদ্ধ আমাদের শোবিজ অঙ্গনে হৈ চৈ ফেলে দিয়েছে। গত মাসে ........

সেন্সর বোর্ডের কাঠগড়ায় প্রায় দুই বছর আটকে থাকার পর অবশেষে মুক্ত হলো রায়হান রাফীর সিনেমা ‘অমীমাংসিত’। ১৫ ডিসেম্বর থেকে আইস্ক্রিন ..........

অভিনয়ের পাশাপাশি নিয়ম করে লেখালেখি ও নির্দেশনার কাজ করেন অভিনেতা আবুল হায়াত। একটা সময় পর্যন্ত অভিনয়েই সময় দিয়েছেন নিয়মিত.......