Ad space

মুকুটের পরের পথচলা

প্রকাশ:
11
Image

পেশাগত জীবনে আমি কানাডার পাবলিক সেক্টরে একজন সিনিয়র আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টেকনোলজি, প্রজেক্ট ম্যানেজমেন্ট, লিডারশিপ এবং ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে কাজ করার পাশাপাশি আমি চেষ্টা করছি আমার অভিজ্ঞতা ও শেখাগুলো নতুন প্রজন্মের সঙ্গে ভাগ করে নিতে।

কানাডায় বসবাস করলেও বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বাংলাদেশের বিভিন্ন বিশেষ দিনে আমি অফিসে

বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি পরে যাই এবং সহকর্মীদের কাছে আমাদের সংস্কৃতি, পোশাক ও ঐতিহ্যের গল্প তুলে ধরি। শুধু অফিস নয়, কানাডার বিভিন্ন স্থানীয় অনুষ্ঠানেও আমি শাড়ি পরে অংশগ্রহণ করি, যেন আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সৌন্দর্য ও সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করতে পারি।

কাজ করার সুযোগ পেয়েছি, যেখানে ফিটনেস, আত্মবিশ্বাস এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে-বিশেষ করে নারী, শিশু এবং সমাজের পিছিয়ে থাকা মানুষের জন্য।

Image

বাংলাদেশ এবং কানাডার বিভিন্ন শিক্ষা ও কমিউনিটি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে আমি তরুণদের সঙ্গে আমার অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা এবং নেতৃত্বের শিক্ষা ভাগ করে নেওয়ার চেষ্টা করছি।বিভিন্ন প্ল্যাটফর্মে আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা এবং ব্যক্তিগত উন্নয়ন নিয়ে কথা বলার সুযোগ আমার জন্য অত্যন্ত আনন্দের। ভবিষ্যতে আমার স্বপ্ন হলো এই কাজগুলোকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়া। কানাডার পাশাপাশি সুযোগ পেলে বাংলাদেশেও সামাজিক কাজের পরিধি বাড়াতে চাই।

বাংলাদেশ আমার শেকড়, আমার পরিচয়ের বড় একটি অংশ। আমি মনে করি দেশের প্রতি আমার কিছু দায়িত্ব আছে। সেই জায়গা থেকেই ভবিষ্যতে বাংলাদেশের নারী, তরুণ প্রজন্ম এবং কমিউনিটির উন্নয়নে শিক্ষা, মেন্টরশিপ, নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নমূলক কাজ করার ইচ্ছা রয়েছে।

আমার কাছে সাফল্য শুধু নিজের অর্জন, কোনো মুকুট বা খেতাবে সীমাবদ্ধ নয়। সত্যিকারের সাফল্য হলো নিজের অভিজ্ঞতা ও সুযোগকে কাজে লাগিয়ে অন্য কারও পথচলাকে একটু সহজ করে দেওয়া।

আরও পড়ুন

লোড হচ্ছে...