
সম্পাদকের লেখা
ঈদ আনন্দে সুখ খোঁজার লড়াই এবং একটি মানবিক গল্পের খসড়া,আড়াই মাসের ব্যবধানে দুই ঈদের দুই উৎসব। অনেকের জন্য নাভির্শ্বাস অবস্থা......

চলছে বিজয়ের মাস ডিসেম্বর। এরই মধ্যে শেষ প্রথম সপ্তাহ। এক দুই করে হাতের আঙুলে দিন গুনছে বাংলাদেশের মানুষ। ১৬ই ডিসেম্বর, বিজয়ের দিন আসতে আর কতটা বাকি? ডিসেম্বর বাঙালির মনে মগজে যেমন আনন্দ জাগানিয়া দিন। একই সঙ্গে বেদনারও। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পুরো নয় মাস ধরেই দেশে চলেছে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড। তবে ডিসেম্বরে বিজয়ের সোনালি সূর্য যখন একটু একটু করে এগিয়ে আসছিলো আলো হয়ে, তখন বুদ্ধিজীবী হত্যার ঘটনা ঘটেছিল সবচেয়ে বেশি। ১৪ই ডিসেম্বর তাই বাংলাদেশ পালন করে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে।

ঋতুর হিসেবে যদিও এখন চলছে হেমন্ত। কিন্তু প্রকৃতি জুড়ে শীতের আমেজ। দূর লোকালয়ের গ্রামীণ জনপদতো বটেই ঠাস বুনট শহুরে জীবনেও লেগেছে শীতের আমেজ। বাংলাদেশের সমাজ সংস্কৃতিতে শীত উৎসবের ঋতু হিসেবে বিবেচিত। শীত এলেই দেশজুড়ে উৎসবের ধুম লাগে। বেড়ানোর উৎসব। পিঠা পার্বণের উৎসব। সাহিত্য সংস্কৃতির উৎসব। বলা হচ্ছে নানা কারণেই দেশে এখন সংস্কৃতি চর্চায় স্থবিরতা চলছে। কিন্তু ইতিবাচক খবরও আছে। এই ডিসেম্বরেই শিল্পকলায় চলছে মাসব্যাপী যাত্রা উৎসব। বিসিক সদ্যই শেষ করলো পাঁচদিন ব্যাপী বিজয় মেলা। আরো নানা উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে শহরে নগরে গ্রামেগঞ্জে। আমরা আশাবাদী হতে চাই। বর্তমান তরুণ প্রজন্ম হৃদয়ে ধারণ করবে বাংলাদেশ। তারাই এগিয়ে নেবে বাঙালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা।
আরও পড়ুন
লোড হচ্ছে...

ঈদ আনন্দে সুখ খোঁজার লড়াই এবং একটি মানবিক গল্পের খসড়া,আড়াই মাসের ব্যবধানে দুই ঈদের দুই উৎসব। অনেকের জন্য নাভির্শ্বাস অবস্থা......

শিশুরাই জাতির ভবিষ্যৎ-কথাটি আমরা সুযোগ পেলেই বলি। কথাটা বলে বাহবা নেই। কিন্তু যে কথা বলি সে কথা মানি কতজন? সাম্প্রতিক সময়ে বাংলাদেশ টেলিভিশনের আলোচিত রিয়েলিটি শো নতুন কুড়ির কথাই যদি বলি........

হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যে ও চলেচ্চিত্রের ক্ষেত্রে একজন কিংবদন্তির নাম। একজন জাদুকরের নাম। তাঁর হাতে ছিল একটি জাদুর কলম। সেই কলম দিয়ে তিনি একেছেন বাংলা ভাষাভাষি মানুষের জীবন সংগ্রাম......

ছোটবেলায় বাবাকে হারিয়েছে মেয়েটি। বাবাহীন জীবন কতটা কষ্টের, কতটা অনিশ্চয়তার তা ভুক্তভোগীরাই জানে। যে হারায় সেই বুঝে হারানোর কষ্ট কেমন! তো, বাবা নেই........

ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের উদ্যোগে ৬ ডিসেম্বর ‘ডিরেক্টরস ডে’ অনুষ্ঠিত হবে। ২২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সংগঠনের ..........

টিভি নাটকের কাহিনী, সংলাপ ও দৃশ্যের ধরণ নিয়ে খোদ পরিচালকদের সংগঠন থেকেই বিতর্ক তোলা হয়েছে। ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের বার্ষিক সাধারণ সভায় সাধারণ সম্পাদক পঠিত ..............

বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না। গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত বই পড়েন তারা সুখি মানুষ। বইপড়া মানুষ সাধারণত মন্দ কাজ করেন না। কারণ ভালো বন্ধু হিসেবে একটি ভালো বইয়ের ভূমিকা অনেক...........

মিডিয়াতে সবাই সবার বন্ধু। তাও অনেক তারকার মুখে শোনা যায়, মিডিয়াতে তার কোনো বন্ধু নেই! যেমন সাম্প্রতিক সময়ের জনপ্রিয় তারকা তানজিম সাইয়ারা তটিনী সম্প্রতি জানালেন মিডিয়াতে তার কোনো বন্ধু নেই............