
সমালোচনা নিয়ে নীরবতা ভাঙলেন সোনাক্ষী সিনহা

তারকাজীবন মানেই খ্যাতি ও প্রশংসার পাশাপাশি কটাক্ষ ও সমালোচনার মুখোমুখি হওয়া। বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহাও ব্যতিক্রম নন। দীর্ঘদিন ধরেই নানা বিষয়ে নেটিজেনদের সমালোচনার তীর ছুটে এসেছে তাঁর দিকে। বেশির ভাগ সময় এসব উপেক্ষা করলেও এবার আর চুপ থাকতে পারলেন না। অবশেষে নীরবতা ভাঙলেন তিনি।ভারতীয় সংবাদমাধ্যম আজকাল–এর প্রতিবেদন অনুযায়ী, সামাজিক মাধ্যমে ক্রমাগত ট্রলিং ও নেতিবাচক মন্তব্যের বিরুদ্ধে এবার মুখ খুলেছেন ‘দাবাং’ খ্যাত এই অভিনেত্রী। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সোনাক্ষী জানান, ব্যক্তিগত আক্রমণ ও বিদ্বেষমূলক মন্তব্যের মাত্রা এখন এমন জায়গায় পৌঁছেছে, যেখানে একা দাঁড়িয়ে এর বিরুদ্ধে লড়াই করা সত্যিই কঠিন।
সোনাক্ষীর ভাষায়, বলিউড অভিনেত্রীদের জন্য সামাজিক মাধ্যমে ট্রলিং নতুন কিছু নয়। চেহারা, পোশাক কিংবা ব্যক্তিগত জীবন—সবকিছু নিয়েই সমালোচনার মুখে পড়তে হয়। তবে তারকাও তো মানুষ, ধৈর্যেরও একটা সীমা আছে। সেই কথাটাই এবার খোলাখুলি স্বীকার করলেন তিনি।নেতিবাচকতা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি মনে করি, সবসময়ই নেতিবাচকতার বিরুদ্ধে আওয়াজ তোলা দরকার। কিন্তু এখন পরিস্থিতি এমন যে, নেতিবাচকতার পরিমাণ অসহনীয় হয়ে উঠেছে। একজন মানুষের পক্ষে সবসময় লড়াই করে যাওয়া সম্ভব নয়।’ তাঁর মতে, অনেক সময় এড়িয়ে যাওয়াই একমাত্র উপায় হয়ে দাঁড়ায়। কারণ সোশ্যাল মিডিয়া খুললেই নেতিবাচক মন্তব্য চোখে পড়ে—“কত আর লড়বেন?” এই প্রশ্নই আজকের বাস্তবতাকে তুলে ধরে।
তবে নীরব থাকারও একটি সীমারেখা টেনে দিয়েছেন সোনাক্ষী। তিনি স্পষ্ট জানান, যদি কোনো মন্তব্য অত্যন্ত আপত্তিকর হয় বা তাঁর পরিবারকে লক্ষ্য করে আঘাত করা হয়, তাহলে তিনি চুপ থাকবেন না। ‘নিজের ও পরিবারের সম্মানের প্রশ্নে রুখে দাঁড়ানো জরুরি,’—এমনটাই বিশ্বাস তাঁর।
আরও পড়ুন
লোড হচ্ছে...




