
অবশেষে আইস্ক্রিনে মুক্তি পেল `অমীমাংসিত’

অবশেষে আইস্ক্রিনে মুক্তি পেল, রায়হান রাফির বহুল আলোচিত ওয়েব ফিল্ম “অমীমাংসিত”। শুটিং সহ যাবতীয় কাজ শেষ হওয়ার পরও নানা জটিলতায় দীর্ঘ সময় দরে আটকে ছিল ফিল্মটি। শেষ পর্যন্ত সকল জটিলতার জট খুলেছে। আই স্ক্রিনে মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’।

ফিল্মে দেখা যাবে তানজিকা আমিন, ইমতিয়াজ বর্ষণ, মনোজ প্রামাণিক, শহীদুল আলম সাচ্চু এবং শিশু শিল্পী রূপ শিখা বণিক কে। তারা তাদের অভিনয় দিয়ে চরিত্রের গভীরতা ও বাস্তবতা ফুটিয়ে তুলেছেন।
গল্পের কেন্দ্রে দুজন নির্ভীক সাংবাদিক, যারা সত্য প্রকাশের জন্য কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। তাদের সাহসিকতার পরিণতি হয় নির্মম, তবে সেই পথেই ধীরে ধীরে একের পর এক রহস্য উন্মোচিত হয়। প্রশ্ন শুধু একটাই এই রহস্যের জট কি কখনও খোলা সম্ভব হবে?
অমীমাংসিত একটি সাসপেন্স থ্রিলার। সত্য ও সাহসিকতার সন্ধান এবং রহস্যময় ঘটনার এক চমকপ্রদ সংমিশ্রণ দর্শককে বারবার ভাবতে বাধ্য করবে। আইস্ক্রিনের পক্ষ থেকে জানানো হয়েছে
অমীমাংসিত আমাদের অন্যতম থ্রিলার হতে যাচ্ছে। বাস্তবতার ছোঁয়া, উচ্চমানের প্রোডাকশন আর আতঙ্ক–কৌতূহলের মিশ্রণে এটি হবে এবছরের স্মরণীয় অভিজ্ঞতা।”
দর্শকরা আইস্ক্রিন অ্যাপ-এ এই ওয়েবফিল্ম দেখতে পারবেন। সাবস্ক্রাইব করতে ভিজিট করুন: https://iscreen.page.link/fsv
আরও পড়ুন
লোড হচ্ছে...




