আন্তর্জাতিক কোনো সিরিজ বা বৈশ্বিক কোনো টুর্নামেন্টের দল গঠনের সময় ক্যাপ্টেনের মতামতকেও গুরুত্ব দেয়া উচিত, এমনটাই মনে করেন বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক লিটন দাস। আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ টি টোয়েন্টি ম্যাচে শামীম পাটোয়ারীকে দলে না নেওয়ায় তিনি একথা বলেছেন। টি টোয়েন্টি ম্যাচে শামীমকে বাদ দিয়েছে নির্বাচক মন্ডলী। এই সিদ্ধান্তে লিটনের কোনো ভূমিকা ছিল না। তাই তিনি এভাবে ক্ষোভ প্রকাশ করেছেন।বাংলাদেশের ক্রিকেট এখন মোটামুটি একটা আশার জায়গা তৈরি করেছে। আয়ারল্যান্ড, বিশ্ব ক্রিকেটে খুব একটা সমীহ করা দল নয়। তবুও ক্রিকেট লড়াইয়ে ছোটদল বড় দল বিবেচণায় কোনো টুর্নামেন্টকে দেখা উচিত নয়। সেই বিবেচনায় আয়ারল্যান্ডকে গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। দুই টেস্টেই জয়লাভ করেছে বাংলাদেশ। আজ ২৭ নভেম্বর শুরু হচ্ছে আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। এ উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ টি টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। আজকের ম্যাচে শামীম পাটোয়ারীকে অন্তভূর্ক্ত করা হয়নি, এনিয়ে ক্ষোভ ঝেড়েছেন লিটন। তিনি বলেছেন, আমি দলের ক্যাপ্টেন। অথচ নির্বাচক মন্ডলী দল গঠনের আগে আমার সঙ্গে পরামর্শ করার প্রয়োজন মনে করেননি।লিটনের অভিযোগ আছে বোর্ডের বিরুদ্ধেও। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে তিনি বলেন, ‘আমাকে পুরোপুরি বলা হয়েছে, নির্বাচক প্যানেল ও বোর্ড থেকে যে দলটা দেওয়া হবে, সেই দলটা নিয়েই কাজ করতে হবে। আমার এখানে কথা থাকবে না যে আমি কোন খেলোয়াড়কে চাই, কোন খেলোয়াড়কে না চাই।’