Ad space

বিজয়ের মাসে শিল্পকলায় যাত্রাপালা

প্রকাশ:
Image

ডিসেম্বর বাঙালির বিজয়ের মাস। বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ডিসেম্বের মাস জুড়ে আয়োজন করেছে যাত্রাপালা। ১লা ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে শুরু হবে প্রদর্শনী। টিকিটের মূল্য ১০০ টাকা। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পেশাদার যাত্রাদল আসবেন যাত্রাপালা প্রদর্শন করতে।
আয়োজনে থাকছে সূর্যতরুণ নাট্য সংস্থা, নিউ জহুরা অপেরা, বাংলার নায়ক অপেরা, নিহা যাত্রা ইউনিট, নিউ সুমি অপেরা, নিউ স্টার অপেরা, বনফুল অপেরা, উর্মি অপেরা, রূপসা অপেরা, পুরবী যাত্রা ইউনিট, কাজল অপেরা, গীতাঞ্জলী অপেরা, তিষা অপেরাসহ ৩১টি যাত্রাদল।


আরও পড়ুন

লোড হচ্ছে...