
আইস্ক্রিনে আসছে ‘মিশন ডিডিএলজে’
‘আমরা যারা ৮০ সালে জন্মেছি, ৯০ দশকে বেড়ে উঠেছি, তাদের প্রেম বা ভালো লাগায় শাহরুখ খানের সিনেমার অনুপ্রেরণা থাকবেই।’ এমনটাই বললেন নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্ক,,,,

আমি চলচ্চিত্রে অভিনয় করতে চেয়েছিলাম। আমাকে যে প্রস্তাবটা দেওয়া হয়েছিল সেটা এমন- ছবির প্রথম অংশের নায়িকা ববিতা। তখন চলচ্চিত্রে তরুণদের ক্রাশ তিনি। দ্বিতীয় অংশের নায়িকা টেলিভিশনের জনপ্রিয় শিল্পী সুবর্না, ছবিটির প্রযোজক ছিলেন দেশের সবচেয়ে সফল প্রযোজক। সব দেখে আমার মনে হয়েছিল এর চেয়ে ভালো প্রস্তাব একজন শিল্পীর জন্য আর কি হতে পারে?
অভিনয় করতে গিয়ে আমার মনে হয়েছিল কি... আমি, সুবর্না ও ববিতাকে কাস্ট করা হয়েছে এই ফিল্মের জন্য। কিন্তু গল্পটা রাজ্জাক, কবরী, শাবানার। অভিনয়ের ধারাটাও ওই রকম রাখার চেষ্টা করা হচ্ছে। আমার তখন মনে হয়েছিল আমি তো নিজেকে বদলাতে পারব না। আর যদি নিজেকে বদলাতে না পারি আমার এই অভিনয় দেখে হলে তো মানুষ হাসবে। আমি যদি একটি সংলাপ বলি এভাবে আমি একজন ব্যর্থ প্রেমিক, মনের সুখ শান্তি আমি হারিয়ে ফেলেছি। আমি যখন সংলাপ বলবো... আমার দর্শক তো কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা তো এই অভিনয় দেখে, সংলাপ শুনে হাসবে। ছবিটা মুক্তির পর আমি নিজে যখন অভিসার সিনেমা হলে গিয়ে ছবিটা দেখেছি তখন এই সংলাপ চলার সময় অনেকেই হো হো করে হেসেছেন। এই দেখে আমি সিদ্ধান্ত নেই, সিনেমা আমি করবো না। সিনেমা আমার জন্য নয়।

এবার ফরীদির কথা একটু বলি। ফরীদি সিদ্ধান্ত নিল সে সিনেমা করবে। আমাদের পারস্পারিক বন্ধুত্ব, ফরীদি, সুবর্না আর আমি এমনই যে কঠিন সিদ্ধান্ত নেয়ার কালে ওদের দু’জনের মনে হয়েছে যে, আমার মতামত জরুরি। এই বিষয় নিয়ে আমরা একটা দীর্ঘ আড্ডায় বসেছিলাম, এক বিকেল থেকে পরের দিন সকাল পর্যন্ত। এটা একটা কঠিন বিষয় ছিল এই যে, আমি সিনেমা থেকে চলে এসেছি। ফরীদি জানতে চায় আমি কেন চলে এসেছি? একই সঙ্গে ফরীদি বলতে চায় সে কেন সিনেমায় যেতে চায়। সুবর্না সিনেমা করতে চেয়েছে। এখন মনে করছে সিনেমা করবে না। আমাদের দীর্ঘ আলাপে আমি এটা বুঝাতে চাইনি যে

ফরীদির যদি স্বপ্ন এবং আশা থাকে তার তো একটা ভিত্তি আছে। সেটা শুনতে হবে এবং মানতে হবে। ফরীদি তার স্বপ্নের কথা বলছিলো। অন্যদেশের উদাহরণ দিয়ে বলছিলো- একজন শিল্পীর ক্ষমতার ওপর নির্ভর করেও চলচ্চিত্র বদলে যায়। ধরণ বদলে যায়, গল্প বদলে যায়। আমি একজন অভিনেতা হিসেবে তো আশা করতেই পারি আমি যদি সিনেমায় অভিনয় করতে যাই তাহলে সেই বদলটা আসবে। ওর কথা শুনে আমি বলতে পারিনি যে আসবে না। আমার মনে হয়েছিল ফরীদির স্বপ্নটা থাকুক। দেখা যাক যদি পরিবর্তন আসে...। কিন্তু আমরা যারা দেখেছি, শেষ পর্যন্ত তো ওকে সেই সব চরিত্রে অভিনয় করতে হয়েছে যা শুধু একজন শিল্পীকে জনপ্রিয় করতে পারে। শিল্পের যে স্বত্ত্বা সেটা তো বেঁচে থাকে না। আসল কথা হলো বাঁচিয়ে রাখার যে চেষ্টাটা তা আমরা তার কাছে পাইনি। ফরীদি সিনেমায় জনপ্রিয় হয়েছিল। কিন্তু বদলটা আনতে পারেনি।
কৃতজ্ঞতা: মাছরাঙা টিভি
বিনোদন নিয়ে
লোড হচ্ছে...

‘আমরা যারা ৮০ সালে জন্মেছি, ৯০ দশকে বেড়ে উঠেছি, তাদের প্রেম বা ভালো লাগায় শাহরুখ খানের সিনেমার অনুপ্রেরণা থাকবেই।’ এমনটাই বললেন নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্ক,,,,

আজকের শাকিব খানকে দেখে বুঝার কি সুযোগ আছে তিনি অভিনয়ে প্রথম জীবনে অনেক কষ্ট করেছেন? এলাম আর জয় করলাম এমন সৌভাগ্য পাননি তিনি........

প্রেম ভালোবাসা, মায়া ও শ্রদ্ধায় মোড়ানো এক সন্ধ্যার গল্প! বিশিষ্ট শিক্ষাবিদ, সবার প্রিয় শিক্ষক আবদুল্লাহ আবু সায়ীদের কথা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন সবাই। বই এবং বউ নিয়ে কথা বলছিলেন তিনি

খ্যাতির মোহ নয়, কাজটাই মন দিয়ে করতে চান শ্যামল মাওলা। প্রায় দেড় যুগের অভিনয়জীবনে তিনি বারবার নিজেকে নতুন করে গড়ার চেষ্টা করেছেন।

ভালোবাসার মহাসমুদ্রে কত কথা কত স্মৃতি! শাহজাহান সত্যিকার অর্থে প্রায় বাকরুদ্ধ। আবেগে থর থর করে কাঁপছে। তার দু’চোখে আনন্দ আর সুখের কান্না। জানতে চাইলাম-কেমন লাগছে শাহজাহান?

আবারও বড়পর্দায় জুটিবদ্ধ হয়ে আসছেন আফরান নিশো ও তমা মির্জা। ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’র পর এবার এই জুটিকে নিয়ে নিজের প্রথম চলচ্চিত্র নির্মাণ করছেন ভিকি জাহেদ। নিশো-তমা জুটির তৃতীয় এই সিনেমাটির নাম হতে....

সম্প্রতি ‘হইচই’ এ মুক্তি পেয়েছে সালেহ সোবহান অনীমের তারকাবহুল ওয়েব সিরিজ ‘হেডলাইন’। সেই সিরিজে অভিনয় করেছেন সারিকা সাবরিন। হেডলাইন ও সম্প্রতি বিষয় নিয়ে অভিনেত্রীর সঙ্গে কথা হয়......

বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, অভিনেতা কাজী হায়াৎ দুঃখ প্রকাশ করে বললেন, এফডিসিতে সিনেমা নাই। তবে নির্বাচন আছে। শিল্পী সমিতির নির্বাচন বেশ জমজমাট হয়। এবারও তাই হয়েছে। আমাদের শিল্পী সংখ্যা অনেক,